নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরা উপজেলার পান্থশালা খেয়াঘাটটি একটি জনবহুল খেয়াঘাট। ৬ টি ইউনিয়নের প্রায় ২ লক্ষ লোকের বসবাস এখানে। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এই খেয়াঘাটে। সরকারিভাবে ৮ টাকা আদায় করার কথা থাকলেও  প্রতিজন হতে আরো অতিরিক্ত ২২ টাকা বেশি করে মোট ৩০ (ত্রিশ) টাকা নেয়া হচ্ছে। নেই কোন ছাউনি, পাবলিক টয়লেট এবং ইজারা দেয়ার জন্য যে সকল শর্ত রয়েছে। তার কোন ধরণের শর্তের বাস্তবায়ন।


খেয়া পারাপারে যাত্রীগণ হচ্ছেন হয়রানির শিকার; এমনকি ভাড়া কম থাকায় যাত্রীকে পানিতে নামিয়ে রাখার অভিযোগ ও রয়েছে এই পান্থশালা খেয়াঘাটে।


১০ টাকা আসা-যাওয়া টোল আদায় ও যাত্রীদের হয়রানি বন্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ইউনিয়ন এর সাধারণ জনগণ।
রায়পুরার পান্থশালা খেয়াঘাটে রোববারে ইজারা বন্ধে মানববন্ধন করেন তারা এনসিপি নেতা আব্দুল্লাহ ফয়সাল এর সভাপতিত্বে এসময় ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন-  রায়হান মাহমুদ,কাউছার মাহমুদ, সাজেদুল্লাহ সায়েম, এইচ এম নুরে আলম সিদ্দিকী, সাইদুল হাসান, ফখরুল ইসলাম মেজর, জাহাঙ্গীর আলম, বিপ্লব রহমান, সাকিব খন্দকার,  রাহিম রহমান প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, ‘জনগণের যে সুযোগ সুবিধা থাকার কথা তার বিন্দু পরিমাণ নেই। ফ্রীতে নৌকা থাকার কথা থাকলেও তা নেই।সরকারিভাবে ৮ টাকা আদায় করার কথা থাকলেও  প্রতিজন হতে আরো অতিরিক্ত ২২ টাকা বেশি করে মোট ৩০ (ত্রিশ) টাকা নেয়া হচ্ছে।

নেই কোন ছাউনি, পাবলিক টয়লেট এবং ইজারা দেয়ার জন্য যে সকল শর্ত রয়েছে। তার কোন ধরণের শর্তের বাস্তবায়ন। কারো পকেট ভরার জন্য ইজারা দেয়া হয়নি। যদি সুস্থমত জনগণের হয়রানি বন্ধে ইজারা হয় ভাড়া দেয়া হবে। নয়তো সামনে বন্ধ করে দেয়া হবে।