
বিজয় কর রতন
২০২৪/২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরম্যাশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় মিঠামইন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন মো: রুহুল আমিন শরীফ, (সহকারী কমিশনার ভূমি), মিঠামইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম অপু। আলোচনায় অংশ নেয় মো:মাহাবুব আলম(কৃষি সম্প্রসারণ কর্মকর্তা), সাদিকুর রহমান ( উপজেলা শিক্ষা কর্মকর্তা) শফিকুল ইসলাম (উপজেলা সমাজসেবা কর্মকর্তা) ইলিয়াস হোসেন (উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা) উপজেলা প্রকৌশলী ফায়জুর রাজ্জাক, মো: আবদুল ছালাম (সাধারণ সম্পাদক জামায়েতী ইসলামী বাংলাদেশ মিঠামইন) প্রমুখ।
এছাড়াও কৃষি বিভাগের উপসহকারি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন, পার্টনার কংগ্রেসে শতাধিক কৃষক ও সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মীরা এতপ অংশ নেয়।

