নিউজ ডেস্ক

দারুল উলুম দেওবন্দ ভারতীয় উপমহাদেশে ই নয় পুরো বিশ্বে এলমে নববীর আদর্শ বিদ্যাপীঠের জ্বলন্ত রূপরেখা। এই বিদ্যাপীঠ ভারতীয় উপমহাদেশে মুসলিমদের ইতিহাস, ঐতিহ্য ধারণ করে আছে। এর রূপরেখায় ভারত-বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানসহ পৃথিবীর নানা জায়গায় লক্ষাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দারুল উলুম দেওবন্দ একটা বিপ্লবের নাম। একে ঘিরেই গড়ে তোলা হয়েছিল রেশমি রোমাল আন্দোলন, ফকীর আন্দোলন, সিপাহি বিপ্লব সর্বশেষ বৃটিশ বিরোধী আন্দোলন।
এর শিক্ষকগণ একদিকে ছিলেন আবেদ-জাহেদ অন্যদিকে ভারতীয় উপমহাদেশে মুসলিম জাতীর সিপাহসালার। তারাই ভারতের স্বাধীনতার মূল কারিগর এই মাদরাসার ছাত্র-শিক্ষকগণ। এই মাদরাসায় শিক্ষকদের অন্যতম একজন ছিলেন বাংলাদেশের।


ফায়েজুর রহমান আল কামার  ইবনে আলী ইবনে খলিল ইবনে খায়রুদ্দীন। জন্ম নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে। তিনি ১৮৬০ সালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৭৯ সালে ইন্তেকাল করেন।
তিনি ইলমের অন্বেষণ করেছেন এবং দ্বীনি জ্ঞানের প্রচারে নিষ্ঠা সহকারে এগিয়ে গেছেন। তিনি হাদীস, ফিকহ, তাফসীর এবং অন্যান্য ইসলামি জ্ঞানে পারদর্শী হয়েছেন।
তিনি আলেমদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন, এবং ইজাযত (অনুমোদন) লাভ করেছেন। সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম, সুনান আবু দাউদ, জামে তিরমিযী, সুনান ইবন মাজাহ এবং অন্যান্য প্রসিদ্ধ কিতাবসমূহের জ্ঞানে ও বর্ণনায়।
তার বিদ্যার দক্ষতা নিয়ে তাকে তার প্রতিষ্ঠান সার্টিফাইড করেছেন নিবিড়ভাবে। তার বংশের উত্তরাধিকারি বলতে রয়েছে তার ৬ ছেলে ৩ মেয়ে এবং তাদের সন্তান সন্ততি। যারা হলেন:

মরহুম হযরত মাওলানা ইদ্রিস সাহেব (আই.এস.সি – ঢাকা, পি.টি.আই – নরসিংদী ও সাবেক প্রধান শিক্ষক,পলাশতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।) মরহুম হাজী ইউসুফ সাহেব
(সাবেক কর্মকর্তা – CAAB (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর), ঢাকা, বাংলাদেশ।) মোহাম্মদ ইলিয়াস মিয়া
(বিশিষ্ট ব্যাবসায়ী, ঢাকা।) মোহাম্মদ ইউনুস মিয়া (এম.এ, ফ্যাকাল্টি অফ ইংলিশ – ঢাকা ইউনিভার্সিটি।) টি.এস.আই মোহাম্মদ ইসহাক মিয়া (অব:) (বাংলাদেশ পুলিশ।) মোহাম্মদ মুসা মিয়া (বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার।) মেহরুন নেছা
,জাহানারা বেগম, রিতা ( লুৎফর নেছা ) এবং তাদের পরবর্তী প্রজন্ম। যারা সকলেই নিজেদের স্থান থেকে তাদের বংশের গৌরবের ধারা বজায় রেখেছেন এবং ন্যায় ও নিষ্ঠার সাথে জীবনযাপন করছেন। এত বড়মাপের একজন আলেম অথচ রয়েছেন অখ্যাত; এভাবেই প্রতিভাবানরা হারিয়ে যায় স্মৃতির পাতায়।