
বিজয় কর রতন
রবিবার ( ০৮ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ডুয়েরপাড় গ্ৰামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজ আদায় করতে গেলে ডুয়ের পাড় গ্ৰামের আলেক মিয়ার ছেলে মেহেদী ছুরি দিয়ে একই গ্ৰামের মুক্তার মিয়ার ছেলে যুবলীগ নেতা মিয়া হোসেন কে আঘাত করে গুরুতর আহত করেন। আহত মিয়া হোসেন কে জরুরি অবস্থায় জেলা শহরের সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেছেন।
আরোও জানা গেছে, ছুরি দিয়ে আঘাত কারী মেহেদী মানসিকভাবে অসুস্থ। আহত মিয়া হোসেন জয়সিদ্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। ছুরিকাঘাতে আহত যুবলীগ নেতা মিয়া হোসেনের বোন জামাই এবং সাবেক ইউপি সদস্য আলী মিয়া জানান, যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন তারা বলেছে, নামাজ থেকে দুইজন একসাথে বের হয়েছে। হঠাৎ ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করেছে। তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক ঝগড়া ঝামেলা নাই কিন্তু কেন এটা করেছে বুঝতে পারছি না। রোগীর অবস্থা গুরুতর।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশ এর হাতে তুলে দিয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

