নিউজ ডেস্ক
(৫ আগস্ট) বিকাল ৫:৩০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার উদ্যোগে মাধবদীতে জুলাই অভ্যুত্থানের বর্ষ পূর্তিতে গণমিছিল এর আয়োজন করে। এসময় তারা মাধবদী জালপট্টি মাসজিদের সামনে থেকে মিছিলে শুরু করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাইন ওকে মার্কেটের সামনে শেষ করে।

মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন নরসিংদী জেলা সহ সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভুইয়া তার বক্তব্যে বলেন জুলাই অভ্যুত্থান এর একবছর পূর্তি হলেও এখনও গণহত্যার বিচার হয়নি। অনতিবিলম্বে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এক ফ্যাসিবাদ নিলেও আরেক ফ্যাসিবাদ এর আশঙ্কা দেখা দিয়েছে। এদশে আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন পি.আর পদ্ধতিতে দিতে হবে।

ইসলামী আন্দোলন মাধবদী থানা শাখার সেক্রেটারি মাস্টার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা শাখা ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, পৌর শাখার সভাপতি আলহাজ্ব ইউনুস ভূইয়া, সেক্রেটারি আব্দুল আওয়াল মিয়া ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাধবদী থানা শাখার নেতা মাওলানা ইয়াকুব ইসলামপুরী।

