ওমর ফারুক

পলাশ থানা মডেল স্কুলের প্রধান শিক্ষক বরুণ দাসের বিচারের দাবীতে আবারো সরব শিক্ষার্থীরা! তার দূর্নীতি, স্কুলে ফিরে আসতে সমাজপতিদের দরজায় দরজায় ঠোকরের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

৭ আগস্ট বৃহস্পতিবারে পলাশ থানা মডেল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংবাদ সম্মেলন করে বরুণ চন্দ্র দাসের কর্মকান্ডের প্রতিবাদ এবং বিচার দাবী করে।

পলাশ থানা মডেল হাইস্কুলের দূর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাময়িক বরখাস্ত করা হলেও ছাত্রদের দাবী অনুযায়ী তদন্ত সম্পম্ন করার পরও প্রসাশন কোন তাদের তদন্ত রিপোর্ট প্রদান করে নি এবং আইনানুগ কোন ব্যাবস্থা ও গ্রহণ করেনি। ফলে প্রায় এক বছর যাবত বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। 
শিক্ষার্থীদের দাবীর মুখে সাবেক ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) বরুণ চন্দ্র দাস এর বিষয়টি তদন্ত করানোর পরও  মাউশি (মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড) থেকে তদন্তের রিপোর্ট  এখন পর্যন্ত মাউশিতে পৌছানো হয়নি কোন এক অজানা কারণে। 
এদিকে বিদ্যালয়ের বর্তমান সভাপতির নিকট পুণ:তদন্তের আবেদন করলে ও কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বিষয়টি।এমতাবস্থায় আমরা বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে সর্ব মহলের গাফলতি দেখতে পাচ্ছি।   
তাছাড়া এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গের দরজায় ঠোকর মারতে দেখ যাচ্ছে বরুণ চন্দ্র দাসকে; অনুনয়-বিনয় করে স্কুলে ফিরতে চেষ্টা করছেন। পূর্বের মত শিক্ষার্থীদের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন; ঘোলা পানিতে মাছ শিকার করতে চেষ্টা করছেন। আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, তদন্তের রিপোর্ট প্রকাশ এবং উপযুক্ত বিচার ব্যাতীত আমরা  বরুণ চন্দ্র দাসকে স্কুলে প্রবেশ করতে দিবনা। ব্যত্যয় হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সেই সাথে এলাকার যেসব গণ্যমান্য ব্যাক্তিবর্গ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিলেন; তাদের অনেকেই এখন সময়ের দীর্ঘসূত্রতায় তার পক্ষে কথা বলা শুরু করেছেন। বুলি পাল্টিয়ে বরুণ চন্দ্র দাসের শাস্তির বদলে তাকে পূনর্বাসনের অপচেষ্টা চালিয়ে আসছে। যা কখনো মানা যায়না। তাদের জানিয়ে দিতে চাই, হীন কাজ হতে বিরত না থাকলে তাদেরকেও প্রত্যাখ্যান করা হবে। দূর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিশ্চিত। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না।
সব শেষে দ্রুততার সাথে ব্যাবস্থা গ্রহণের যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।