বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার দুপুরে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার হাওর অধ্যুষিত ইটনা বড় বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, শহীদুল হত্যাকান্ডের পর ইটনায় পালিয়ে গিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁকে করিমগঞ্জের বালিখলা এলাকায় র‌্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-১ এর সদস্যরা শহীদুলকে গাজীপুরে নিয়ে যাবেন। সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ৭সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ৭ এর আগে গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ঈদগাহ মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হন স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঘটনার পরদিন নিহতের বড়ভাই মিজবা হোসেন বাসান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত শহীদুলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি র‌্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত করছে।