হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দলের সভাপতি মোছা: বিউটি বেগমের সভাপতিত্বে প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম জিন্নাহ, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নাহমুদুল হক রাসেল, মো. জামিউল ইসলাম জমু, মো. আলোয়ার হোসেন আলোয়ার, মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা: শিল্পী বেগম প্রমূখ।
এর আগে উপজেলার কলেজ মোড় হতে প্রতিষ্ঠা বার্ষির্কীর একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

