নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি


সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিককে দায়িত্বাধীন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও কার্যকর করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ হতে একটি মোটর সাইকেল প্রদান করা হয়েছে।


২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে মোটর সাইকেল হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্র জানায়, ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নিকট একটি মোটরসাইকেল প্রদানের আবেদন করেন। পুলিশ সুপার তার আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে একটি নতুন মোটর সাইকেল প্রদান করেন।
আবেদন পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “এই মোটর সাইকেল আমার দায়িত্ব পালনকে আরও গতিশীল, কার্যকর এবং দ্রুততর করতে সহায়ক হবে।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেন, আমাদের পুলিশ সদস্যগণ জনগণের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা তাদের কার্যক্ষমতা ও মনোবল বৃদ্ধি করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সক্ষমতা আরও দৃঢ় করে।