মোঃ শাহাদাত হোসাইন
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ৮ দলিয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা একাদশ। ৮ দলিয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় বকুলতলা একাদশ ও উত্তর-দক্ষিন তাফালবাড়ী একাদশ।

সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় ভার্চ্যুয়ালভাবে যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী খাদেম নেয়ামুল নাসির আলাপ।

এসময় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফোরকান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো,শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা,সাধারণ সম্পাদক শামিম হাসান সুজন, তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়সহ শরণখোলা উপজেলা বিএনপি ও সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের অধিনায়কের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন। গত ২২ শে আগস্ট শুরু হয় শহীদ জিয়া আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম ও উদ্বোধনী খেলা। যা জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়।