মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলার  বওলা ইউনিয়নের হাতিবান্ধা বিলের পাড় সংলগ্ন জুয়া খেলার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সার্কেল  রাকিবুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুল হাদী নেতৃত্বে  এ এসআই (নি:) টিটু চন্দ্র দাস,এস আই (নি:) খায়রুল ইসলাম, এসআই (নি:)আ: কাদের,, এএসআই (নি:) আল ইমরান, এএসআই (নি:) আল হেলাল  সঙ্গীয় ফোর্স সহ ১১ ই নভেম্বর মঙ্গলবার রাতে উক্ত জুয়ার আসরে অভিযান পরিচালনা করলে জুয়ারিরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত ২টি মটর সাইকেল জব্দ করেছেন ফুলপুর থানা পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত   আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন ফুলপুরে মাদক, সন্ত্রাস ও জুয়ার কোনো স্থান নেই, এসব  অপরাধের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।