মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাটের শরণখোলায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় ‘বহু-অংশজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী প্লাটফর্ম এর সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উত্তরণের ফিটনেস প্রকল্পের এরিয়া ম্যানেজার নাজমিন নাহারের সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান।
বিশেষ অতথি হিসবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সোহাগ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার, উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুর রশিদ জোমাদ্দার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মজিদ ওরফে জিয়া মজিদ, মৎস্যজীবী নেটওয়ার্কের সভাপতি মোঃ দুলাল ফরাজী ও সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। এসময় তিনি বলেন, মৎস্যজীবীদের জেলে কার্ড প্রাপ্তি, ভূমিহীন ও মৎস্যজীবীদের সরকারী খাস জমি, জেলে সমবায় সমিতি গঠন ও নিবন্ধন, জল মহলের ইজারা , জলাবদ্ধতা নিরসন, সামাজিক সুরক্ষা, ড্রপ-আউট শিক্ষার্থীদের পুনরায় স্কুলে ফিরে আনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান বলেন, ফিশনেট প্রকল্পের মাধ্যমে শরণখোলা উপজেলায় জলাশয় এর তালিকা তৈরী করা এবং ভূমিহীনদের সরকারী খাস জমিতে আবেদনের জন্য নির্বারিত ফরমে আবেদন করার পরামর্শ ও উন্নয়ন সংস্থা উত্তরণকে তাদের সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।

