নিউজ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬”জলাভূমি ও লোকালয় জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য” – এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী বিশ্ব জলাভূমি দিবস পালিত হচ্ছে।
“পরিবেশ সংরক্ষণ ঐক্য” সংস্থাটি ২০০৯ সাল হতে অদ্যাবধি প্রতিবছর বাংলাদেশের হাওর অঞ্চলে দিবসটি পালন ও বছরব্যাপী বিভিন্ন জনসচেতনতা বৃদ্ধি মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এর এই ধারাবাহিকতায় পাড়ে আজ ০২ ফেব্রুয়ারি সোমবার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের সুরমা বিল পাড়ে স্থানীয় উওর দীনেশপুর মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে এবং পরিবেশ সংরক্ষণ ঐক্যের কারিগরি সহায়তা ও তত্ত্বাবধানে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ” জলাভূমির বংশ পরম্পরা অভিজ্ঞতা: জীবন চর্চার আলাপ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জন সমাজের লোকায়ত জ্ঞান এবং প্রজন্মান্তরের অভিজ্ঞতার মাধ্যমে জলাভূমি পরিবেশ পুণরুদ্ধার কর্মসূচিকে সফল করার জন্য আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় স্থানীয় মৎস্যজীবি সম্প্রদায়ের বর্ষীয়ান ব্যাক্তি বর্গ তাদের জলাভূমি জীবন অভিজ্ঞতার বর্ণনা করেন। তারা পূর্ব কালে জলাভূমি নিবিড় প্রতিবেশ ও বর্তমান কালের নিশ্চিন্ন প্রায় উদ্ভিদাধি এবং বিভিন্ন পাখি ও মৎস্য প্রজাতির কথা উল্লেখ করেন। উপস্থিত তরুণ ও কিশোরদের কাছে তারা এই অভিজ্ঞতার বর্ণনা করেন।
এবং প্রতিবেশ পুনরুদ্ধারের জন্য তাদের অনুপ্রাণিত করেন। তারা গাছ , মাছ, ও পাখির মধ্যকার মিথোজীবীতামূলক সম্পর্ককে তরুনদের মাঝে তুলে ধরেন। কীটনাশক ও মাছ মারা বিষ ব্যবহারের বিরোপ প্রভাব যেমন – মাছের ডিম ও উদ্ভিদ বীজ বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
ইটনায় সুরমা বিলের প্রতিবেশ পুনরুদ্ধারের বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করেন। এজন্য তার ০৩ ফেব্রুয়ারি মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্যদের নিয়ে শোভাযাত্রার আয়োজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুরমা বিল খনন ও প্রতিবেশ পুনরুদ্ধারের জন্য স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক , রসরাজ দাস , ব্রজ গোপাল দাস, নরেশ দাস , সুরেন্দ্র দাস, প্রানকান্ত দাস , প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন, নাট্য কর্মী ও পরিবেশ কর্মী জাহাঙ্গীর কবির ও সঞ্চালনায় সহযোগিতা করেন মৎস্য চাষি ও পরিবেশ কর্মী আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্ৰহন করেন, পরিবেশ সংরক্ষণ ঐক্য – এর নির্বাহী পরিচালক ঠাকুর মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উওর দীনেশপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রঞ্জিত দাস , এছাড়াও পরিবেশ সংরক্ষণ ঐক্য এর পক্ষ থেকে ” জাতিসংঘ জলাভূমি সংস্থা” এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড এর – নিকট মাসব্যাপী “জলাভূমি ক্রিয়ামাস কর্মসূচির বিবরণ প্রদান করেন এবং তাদের কাছে সম্ভাব্য সর্ব প্রকার সহযোগিতা কামনা করেন।

