
মোস্তাফিজার রহমান
মঙ্গলবার ৩ মার্চ বাদ আছর হইতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এনসিপি’র অফিস কক্ষে এনসিপি এবং যুবশক্তির আয়োজনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা এনসিপি’র সদস্য সবুজ মিয়ার ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের সাবেক(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ আমিনুল ইসলাম,ফুলবাড়ী পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেন। আরো উপস্থিত ছিলেন, ফুরবাড়ী উপজেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আরিফ ইসলাম, সদস্য সচিব আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা শ্রমিক শক্তির আহবায়ক খলিলুর রহমানসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি রোকুনুজ্জামান রোকন।

