ওমর ফারুক
বার্তা সম্পাদক

আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়া।

তিনি ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং গণসংযোগ কার্যক্রমের মাধ্যমেও নিজের অবস্থান জানান দিচ্ছেন।ফারুক উদ্দিন ভূঁইয়া নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত।

ছাত্ররাজনীতিতেও তার অভিজ্ঞতা রয়েছে তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।রাজনীতির বাইরে সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গাবতলি ঈদগাহ ও কবরস্থানের সেক্রেটারি হিসেবেও যুক্ত আছেন।

পারিবারিকভাবে রাজনৈতিক ঐতিহ্যের ধারক হিসেবেও তিনি পরিচিত। তিনি চিনিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মধু ভুঁইয়ার উত্তরসূরী।

সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সামাজিক সম্পৃক্ততার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই তিনি আলোচনায় রয়েছেন। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেননি তিনি।