ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর রায়পুরা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. দিদারুল ইসলাম দিদার। তিনি বর্তমানে রায়পুরা উপজেলা জাসাস-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিদারুল ইসলাম দিদার একজন সুশিক্ষিত, সুনাগরিক ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি জানান, সততা, নিষ্ঠা ও নীতির মধ্যে থেকেই জনস্বার্থে কাজ করতে চান এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি মনে করেন, রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের চাহিদা পূরণে একজন সৎ, সাহসী, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। জনগণের সেবার মান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দিদার বলেন, “জনসেবাই মানুষের উন্নতির মূল চাবিকাঠি। আমি চাই একটি অনিয়ম ও দুর্নীতিমুক্ত রায়পুরা গড়ে তুলতে, যেখানে সাধারণ মানুষ ন্যায্য সেবা পাবে।”

আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।