নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে হাসপাতাল এলাকায় অবস্থানরত দুইজন দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটককৃতরা হলেন মো. কায়কোবাদ (৫০), গ্রাম: দত্তপাড়া, নরসিংদী সদর। তাকে ৫০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, তিনি পূর্বেও একই অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

অপরজন রাসেল, গ্রাম: কাউরিয়াপাড়া, নরসিংদী সদর। তাকে ৫০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশ, নরসিংদী।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে হাসপাতালের পরিবেশ দালালমুক্ত রাখা এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।