ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৩ মে ২০২৬) পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বেকারিটির বিরুদ্ধে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেকারিটিতে বিভিন্ন অনিয়ম চলছিল এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাধবদী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।