ওমর ফারুক
বার্তা সম্পাদক

নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন তরুণ শিক্ষার্থী সাহাদীন ইসলাম আলভী। তিনি নারায়ণপুর রাবেয়া খাতুন ডিগ্রি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত।

জানা যায়, সাহাদীন ইসলাম আলভী নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর এলাকার বাসিন্দা। ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনমুখী কর্মকাণ্ডে সক্রিয় এবং দলীয় আদর্শে বিশ্বাসী হিসেবে সহপাঠী ও স্থানীয়দের মাঝে ইতোমধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের রাজনীতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার সমর্থকরা মনে করেন, শিক্ষাগত যোগ্যতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি এই পদে যোগ্য প্রার্থী।

এ বিষয়ে সাহাদীন ইসলাম আলভী বলেন, “আমি ছাত্রদলের আদর্শকে ধারণ করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করতে চাই। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও সক্রিয় ইউনিট গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তার প্রার্থীতা ঘোষণার পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে।