আলামিন হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আওতাধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃতি সন্তান মে: শামীম রেজা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।উল্লেখ্য, শৈলকূপা ল উপজেলার শামীম রেজা দীর্ঘ সময় ধরে ঢাকায় ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
তিনি এর আগে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়াও জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা।

-২৪ এর ছাত্র জনতার জুলাই আন্দোলনে ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের নেতা কর্মী সাথে রাজপথে প্রথম সারিতে আন্দোলন করেন।এসময় ফ্যাসিবাদ সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর গুলিতে আহত হন শামীম রেজা।
দীর্ঘদিন ঢাকা মেডিকেল ভর্তি থেকে চিকিৎসা চলাকালীন সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর যাবতীয় খোঁজ রাখেন।দলের দুর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এদিকে, শৈলকূপার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা শামীম রেজা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।আলামিন দাা

