
মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ হল রুম-এ বিটেক বিজনেস কোম্পানির গুরুত্বপূর্ণ আপডেট ও সেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) বিকেলে নাগেশ্বরী বিটেক টিমের আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডার এন্ড সিইও বিটেক কমিনিউকেশন ওপিসি সাইফুল ইসলাম। তিনি কোম্পানির বিভিন্ন আপডেট, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিজনেস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিটেক কমিনিউকেশন ওপিসি সেন্ট্রাল কো-অর্ডিনেটর সঞ্জিত কুমার বিশ্বাস। তিনি তার আলোচনায় একজন সাধারন মানুষ তার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বাজার করেও যেন ভবিষ্যতে আয় করতে পারেন এই বিষয়ের উপরও আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেক কমিনিউকেশন ওপিসি সেন্ট্রাল কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম, আব্দুস সালাম, আবু সাঈদ, তামিম আহমেদ এবং কো-অর্ডিনেটর রাকিব হাসান। সেমিনারে বক্তারা বিটেক বিজনেস কোম্পানির বিভিন্ন সেবা, নতুন পরিকল্পনা এবং উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

