মোঃ জিয়াউল হক
নেত্রকোনার বারহাট্টায় অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতে একটি রেনট্রি’ গাছ দ্বিখণ্ডিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকাশে মেঘ জমে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। পরে দেখা যায়, প্রাথমিক স্কুলের সামনে থাকা একটি বড় রেনট্রি’ গাছ উপর থেকে নিচ পর্যন্ত সোজাভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি রেনট্রি’ গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন।
মোঃ জনি মিয়া বলেন, অনেকেই বুঝতেই পারেনি বিকট শব্দে রেনট্রি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। তবে কেউ যদি থাকতো তবে মারাত্মক ক্ষতি হতো। বজ্রপাতের কি শক্তি সেটি এই গাছ না দেখলে বোঝা যাবেনা। একটি বড় গাছ কি ভাবে দুই ভাগে ভেঙে গেছে। ভাবতেই ভয় লাগছে। জজ মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।

