আলামিন হোসেন
ঝিনাইদহ সদর প্রতিনিধি

‎সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শৈলকুপা মেট্রোর উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১১ জুন) সকালে শৈলকুপা উপজেলা শিক্ষক মিলনায়তনে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।‎‎

এতে ইউনিট ম্যানেজার আলামিন হোসাইন এর সভাপতিত্বে সিনিয়র ফিনানশিয়াল এসোসিয়েট আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার সাকিব মোহাম্মদ আল হাসান। আরো বক্তন্য রাখেন ইউনিট ম্যানেজার আবু রেজা ইমরান।

এসময় গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন- বায়োন্যাচার এগ্রো লিমিটেডের বিভাগীয় কর্মকর্তা মো. বাপ্পি হোসেন ও রেক্সনা খাতুন। কুরআন তেলোয়াত করেন ইয়াসমিন আরাফাত।‎‎এসময় প্রধান অতিথি মানুষের জন্য বীমা কি ও কেন এবং বীমার সুফলতার সাথে সাথে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্মার্ট বীমা সেবার বিষয় তুলে ধরেন।

প্রধান বক্তা ইসলামী শরীয়াহ এর মধ্যে থেকে সোনালী লাইফের গ্রাহক সেবার এ্যাপস ও ব্যাংকিং মাধ্যেমে প্রিমিয়াম গ্রহণ এবং ডিউ ডেইট পেমেন্ট ক্লেইম প্রদানসহ আগামীর বীমা বিপ্লবে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রসংশা করেন।‎‎এছাড়াও বক্তারা গ্রাহকদের উদ্দেশ্যে বীমা সম্পর্কে সম্যক ধারনা প্রদান করেন।

‎‎‎এসময় গ্রাহক রেক্সনা খাতুন ও মনিরা খাতুনের সহযোগী বিমা দাবীর চেক প্রদান করা হয়।পরে১২ জন গ্রাহকদের মাঝে গিফট প্রদান করেন।