
আবদুর রহমান
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘ই’-এর ম্যাচে দুর্দান্ত এক প্রদর্শনী উপহার দিয়েছে জার্মানি। আক্রমণাত্মক ফুটবলের ঝড় তুলে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে জার্মানি। একের পর এক আক্রমণে কুরাসাওয়ের রক্ষণভাগকে চাপে রাখে তারা। প্রথমার্ধেই একাধিক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় জার্মানরা।দ্বিতীয়ার্ধেও থামেনি ইউরোপীয় দলটির গোল উৎসব। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং এবং দুর্দান্ত ফিনিশিংয়ে আরও কয়েকবার জালের দেখা পায় তারা।
কুরাসাও একটি সান্ত্বনাসূচক গোল করলেও জার্মানির দাপটের সামনে তা কোনো প্রভাব ফেলতে পারেনি।৭-১ গোলের এই জয়ে গ্রুপ ‘ই’-তে গোল ব্যবধানের দিক থেকে বড় সুবিধা পেল জার্মানি। একই সঙ্গে বিশ্বকাপের শুরুতেই শিরোপাপ্রত্যাশী দল হিসেবে শক্ত বার্তা দিল তারা।
এছাড়া গ্রুপের অন্য ম্যাচে আইভরি কোস্ট ১-০ গোলে ইকুয়েডরকে হারিয়েছে। ফলে গ্রুপ ‘ই’-এর পয়েন্ট টেবিলে জার্মানি ও আইভরি কোস্ট শুভ সূচনা করেছে।

