
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের জালালপুর এলাকার ১০ বছর বয়সী শিশু মাইশা আক্তার নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার মা বাবুনি বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মাইশা আক্তার সৌদি প্রবাসী হাসান মিয়া ও বাবুনি বেগমের মেয়ে। সে ৮নং নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অবস্থিত জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার আবাসিক শাখায় পড়াশোনা করে।
জিডি সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ ইং শনিবার বিকেল আনুমানিক ৫টা থেকে ৫টা ১৫ মিনিটের মধ্যে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে মাইশার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে বিষয়টি নিয়ে মাদ্রাসার শিক্ষক মুফীজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য ও সিসিটিভি ফুটেজ দেওয়ার বিষয়ে একাধিকবার ভিন্ন ভিন্ন কথা বলে। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে প্রথমে তিনি জানান, সকালে ফুটেজ দেওয়া হবে। পরে ফুটেজ দেওয়ার বিষয়ে চাপ দেওয়া হলে তিনি বলেন, আচ্ছা দেখতেছি। কিছুক্ষণ পর আবার জানান, মনিটর নষ্ট এবং সিসিটিভির ব্যবস্থা মাদ্রাসায় নেই, পাশের একটি বাড়িতে রয়েছে।চ
নিখোঁজ মাইশার সন্ধান পেলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- মোঃ মিজান (চাচা): ০১৭৬৩৪৯৭৬২৭। বাবুনি বেগম (মা): ০১৭৪২৮৭২২৬১।

