ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর সাহে প্রতাপ মোড়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মে চারটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস সনদ ও রুট পারমিট না থাকায় মোট চারটি মামলা দায়ের করে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে চালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এ.এস.এম. সাকিফ-উল-ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।