বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)-এর বিরুদ্ধে কুমিল্লায় দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

২৪ জুন ২০২৬, এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ মামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দেশপ্রেমিক ও জনআকাঙ্ক্ষার প্রতীক শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলা রাজনৈতিক প্রতিহিংসা ও পরিকল্পিত হয়রানির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আপসহীন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই একটি স্বার্থান্বেষী মহল এ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, মিথ্যা মামলা, অপপ্রচার ও হয়রানির মাধ্যমে সত্যের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের আস্থাভাজন এই নেতার বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের ছাত্রসমাজ ও তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। অন্যায়, জুলুম ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে রাজপথেই এর সমুচিত জবাব দেওয়া হবে।