আবদুর রহমান
সম্পাদক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৯তম মিনিটে জিওভানি লো সেলসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ৬৫তম মিনিটে মুসা আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন। তবে ম্যাচে ফেরার সেই আশা বেশিক্ষণ টিকতে দেয়নি আর্জেন্টিনা।

বিরতির পর বদলি হিসেবে মাঠে নামা লিওনেল মেসি ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে জর্ডানের জালে বল জড়িয়ে দেন। তাঁর এই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

একই সঙ্গে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক কীর্তিও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।এই জয়ে গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় উঠেছে তারা।

অন্যদিকে জর্ডান পরাজিত হলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।