নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, নরসিংদী জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মণ জি এস প্রিন্স এর বিরোদ্ধে অনলাইন ভিত্তিক পত্রিকা “নিখাদ খবর ” ও “কালবেলা” পত্রিকায় বৌয়াকুড়ে অবস্থিত শীতলাবাড়ী মন্দির এর ১লাখ ১৭ হাজার টাকা আত্মসাৎ এর বিষয় নিয়ে প্রচারিত সংবাদটি দৃষ্টিগোচর হয় যা সম্পূর্ণ অসত্য মিথ্যা ও কাল্পনিক।

 সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই কোন ধরনের সংবাদ প্রচারের পূর্বে অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করে কথা বলে সত্যতা যাচাই বাছাই করে একজন রাজনৈতিক কর্মীর বিরোদ্ধে রিপোর্ট করা উচিত বলে মনে করি। 

শীতলাবাড়ী মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারি যে অনুদানের টাকা তারা হাতে পেয়েছে তাই বিষয়টি পরিস্কার যে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই উক্ত মিথ্যা মুখরোচক সংবাদ প্রকাশ করা হয়েছে।

আমরা আশা করবো প্রিয় সাংবাদিক ভাইয়েরা ভবিষ্যতে সংবাদ প্রচারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

ধন্যবাদান্তে

সঞ্জয় ধর

যুগ্ম আহবায়ক(দপ্তরের দায়িত্বে)

নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট