মোঃ কামাল হোসেন
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ৫নাং ওয়াড অনন্তপুর গোরস্তানের সামনে ও ৩নাং ওয়াড পোকামারীপাড়ার রাস্তার পাশে পুকুর খনন ও পুকুর সংস্কারের নামে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

আন্দুলবাড়িয়ার অনন্তপুর গ্রামের আনিছুজ্জামান রিন্টু ও খাসপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হারুন পুকুর খননের নামে এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তুলে বিভিন্ন ইটভাটায় দিন দাঁহাড়ে মাটি বিক্রি করছে। দিনরাত হরদম চলছে ইটভাটায় ক্ষোপমারা মাটি টানা প্রায় ১৫টি ট্রাক্টার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে দিন ও রাতে মাটি ভর্তি ট্রাক্টর গুলো চলছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

গত ৪ ও ১৮জুন জনপ্রিয় গনমাধ্যম “বাংলাদেশ আমার” সহ স্থানীয় পত্রিকায় প্রকাশিত জীবননগরে পুকুর খননের নামে ফসলি জমির মাটি লোপাট, বেপরোয়া ট্রাক্টরের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী: প্রশাসনকে ম্যানেজ করার দাবী, শীর্ষক সংবাদ প্রকাশিত হলে মাটি দস্যুরা কার্যক্রম বন্ধ করে দেয়।

বর্তমানে একজন জামাত নেতাকে ম্যানেজ করে অলিখিত চুক্তির বিনিময় সম্প্রতি চক্রটি আবারো সক্রিয় হয়ে উঠেছে। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না মাটি দুস্যু সিন্ডিকেটের তৎপরতা। উপজেলা ও জেলা প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়ায় চক্রটি ফের তৎপর ও বেপরোয়া হয়ে উঠেছে।

গ্রামবাসির অভিযোগ সুত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে মাটিভর্তি ট্র্যাক্টর অনাবরত চলাচল করায় শব্দ দুষনে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ রোগীরা বিকট শব্দ দুষণে অতিষ্ট হয়ে পড়েছেন। মাটি ভর্তি ট্রাক্টর অনবরত যাতাযাত করায় গ্রামীন সড়কপথ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। ফলে গ্রামীন সড়কপথ গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যানবহন ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।

রাস্তায় বেপরোয়া গতির ট্রাক্টর দাপিয়ে বেড়ানোর কারণে পথচারী ও শিশুদের রাস্তায় অবাধ চলাচল জীবনের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। সড়কে মাটি পড়ে থাকায় অল্প বৃষ্টিতে পথচারী ও যান বহন চলাচল ঝুকিপুর্ন হয়ে উঠেছে। অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে স্থানীয়রা দাবী করেন। স্থানীয় জনতা অবৈধ মাটিবাহী ট্রাক্টর রাস্তায় আটক করে চাপের মুখে ছেড়ে দিয়েছেন। যন্ত্রতন্ত্র মাটি কাটার ফলে এই অঞ্চলের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য মারাত্মক হুমকি ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বালু ও মাটি উত্তোলন আইন ২০১০ এর ৪ নং ধারা অনুযায়ী কোন বিপনের উদ্দেশ্যে কোন উন্মুক্ত স্থান, চা বাগান ও নদীর তলদেশ থেকেবালু বা মাটি তোলা দন্ডনীয় অপরাধ। কিন্তু প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরবতার কারনে এ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে চক্রটির মাটি বিক্রির মহোৎসব।

এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত খোরশেদ ধাবকের ছেলে আনিছুজ্জামান রিন্টু ও খাসপাড়ার গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হারুন এলাকায় মাটি বিক্রির একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে ফসলি জমি থেকে চুক্তিভিত্তিক ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় দিন দাহাড়ে বিক্রি করে আসছেন।

নিরাপত্তার আশাঙ্কায় নাম প্রকাশে অনইচ্ছুক এক ব্যক্তি জানান, দিন ও রাতের বেলায় মাটি কাটায় মাটিভর্তি ট্রাক্টর গুলো বেপরোয়া গতিতে যাতায়াত করায় পথচারী ও শিশুদের রাস্তায় অবাধ চলাচল জীবন প্রতি হুমকি হয়ে পড়েছে। এ ছাড়া ও মহল্লাবাসীর রাতে ঘুম হারাম হয়ে পড়েছে। মাঠ থেকে ফসল ঘরে তোলার একমাত্র গ্রামীন সড়কটি মাটি ভর্তি ভারী ট্রাক্টর গুলো অনাবরত যাতাযাত করায় ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন। রাস্তা ভাঙন দেখা দেয়ায় অনন্তপুর গোরস্তান, মাদরাসা, রাস্তা ও পোকামারীপাড়া এবং রাস্তা হুমকির মুখে পড়েছে।

ভুক্তভোগী গ্রামবাসি অবিলম্বে অবৈধ মাটিকাটা বন্ধ ও জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

তথ্য ও অনুসন্ধান নিয়ে জানা গেছে, ইটভাটার মালিকরা প্রতি ট্রাক্টর মাটি কিনছে এক হাজার দুইশত টাকা। প্রতিদিন একটি ট্রাক্টরে প্রায় ২৫টি ট্রিপ দিচ্ছে। ১৫টি ট্রাক্টরে ৩শ ৭৫ টিপ দেয়া হচ্ছে বলে স্থানীয় এক সচেতন ব্যক্তি সংবাদ মাধ্যমকে গণিতিক হিসাবে দাবী করেন।

এ ব্যাপারে মাটি ব্যবসায়ী রিন্টু ধাবক ও হারুনার রশিদকে এ প্রতিবেদক প্রশাসনের অনুমতি আছে কি-না জানতে চাইলে তিনি বলেন স্থানীয় এক জামাত নেতার সাথে কথা বলে তিনি দায়িত্ব নেয়ায় মাটি কাটার কাজ করছি।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নিবার্হী কমকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে আমার জানা নেই। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করলে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।