ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পাথরপাড়া জামিয়া কাসেমিয়া মসজিদ ও মাদ্রাসা-এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী সোবাহান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মোহাম্মদ আলাউদ্দিন এবং কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) নির্বাচিত হয়েছেন জমির আলী।

সভায় উপস্থিত বক্তারা বলেন, মসজিদ ও মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর বলেন, প্রতিষ্ঠানটির দ্বীনি শিক্ষার মানোন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন তারা।