মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার সকালে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের  পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় সভায়  উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এসময়  নবাগত ইউএনও মোহাম্মদ ইউসুফ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় বক্তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় হলে জনসেবার মান বৃদ্ধি পাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।