আবদুর রহমান
সম্পাদক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এ নাটকীয় প্রত্যাবর্তনের পাশাপাশি তীব্র রেফারিং বিতর্কের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ ১৩ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।

শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে মিশর। প্রথমার্ধের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। এরপর আর্জেন্টিনা সমতায় ফেরার বড় সুযোগ পেলেও প্রথমার্ধেই লিওনেল মেসির নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক। ফলে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মোস্তফা জিকো বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, গোল হওয়ার আগে আক্রমণ গঠনের সময় একটি ফাউলের সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করা হয়। এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়ে মিশর শিবির।

তবে ৬৭ মিনিটে আবারও গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জিকো। বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয় মিশর। কিন্তু ম্যাচের শেষ ভাগে বদলে যায় দৃশ্যপট। ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। ৮৩ মিনিটে সমতাসূচক গোল করেন লিওনেল মেসি।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।তবে ম্যাচের শেষ দিকে হামদি ফাথিকে বক্সের ভেতর ফাউল করা হলেও পেনাল্টি দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে মিশর। একই সঙ্গে জিকোর প্রথম গোল বাতিলের সিদ্ধান্তও ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন মিশরের কোচ ও খেলোয়াড়রা।সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসান বলেন, “আমি মিষ্টি মিষ্টি কথা বলে এটিকে দুর্ভাগ্য হিসেবে চালিয়ে দিতে চাই না। আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে। আমরা অবিচারের শিকার হয়েছি। হয়তো তারা চেয়েছিল মেসি যেন বিশ্বকাপে টিকে থাকে।”

তিনি আরও বলেন, তার খেলোয়াড়রা অসাধারণ ফুটবল খেলেছে, কিন্তু কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিয়েছে।ম্যাচ শেষে টেলিভিশনের লাইভ সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েন দুই গোল করা স্ট্রাইকার মোস্তফা জিকো।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “রেফারির সিদ্ধান্ত একটি পুরো জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছে।” সাক্ষাৎকারের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের আয়াত “হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল” (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক) তেলাওয়াত করেন। পরে আবেগাপ্লুত অবস্থায় রেফারিকে “জালিম” বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন, বিতর্কিত সিদ্ধান্তগুলোই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনা শিবির এই জয়কে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে উদযাপন করেছে। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল করে কোয়ার্টার ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখল লিওনেল মেসির দল।

তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল আর্জেন্টিনার জয় নয়, বরং ভিএআর, বাতিল হওয়া গোল এবং রেফারিং নিয়ে মিশর শিবিরের তীব্র অভিযোগ। যদিও মিশরের এসব অভিযোগের বিষয়ে ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।