ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা রেজুয়ানুজ্জামান নিলয় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বুধবার থেকে “দৈনিক জনতার দেশ” নামের একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রেজুয়ানুজ্জামান নিলয়।

রেজুয়ানুজ্জামান নিলয় বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, তার বাবা মনির হোসেন রায়পুরা উপজেলার একজন প্রবীণ সাংবাদিক এবং রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি। এছাড়া তার মা একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা।

একই সঙ্গে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববিকে ঘিরে আলোচিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান রেজুয়ানুজ্জামান নিলয়।