
মোঃ শাহ আলম
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত সভায় ৬৬ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
এতে আকরামুল হোসেন সভাপতি, শাকিল মিয়া সাধারণ সম্পাদক এবং মো: বিল্লাল মিয়া অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটিতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করা, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী উদ্যোগকে আরও গতিশীল করাই এ কমিটি গঠনের মূল লক্ষ্য।
নবনির্বাচিত কমিটির সদস্যরা বিদ্যালয়, শিক্ষার্থী ও সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

