ওমর ফারুক
বার্তা সম্পাদক

বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নরসিংদী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী শিশির এবং নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর মৎস্যজীবী দল নেতা টিপু মিয়া, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিন এনি, নরসিংদী শহর কৃষক দল নেতা ফারুক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় ভবিষ্যতেও নরসিংদীসহ সারা দেশে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।