আবদুর রহমান
সম্পাদক

বাংলাদেশের সরকারের নতুন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর জাতীয় সংসদ ভবনে তারা স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ সময় তারা রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এর আগে, একই দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট তার পদত্যাগপত্র প্রেরণ করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফলতা, সুস্বাস্থ্য এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।রাষ্ট্রপতির পদে সাংবিধানিক দায়িত্বভার গ্রহণের এ প্রক্রিয়াকে রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।