
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে চলমান সি.আর. মামলা নং-২৫৪৪/২৪ (সদর)-এর তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলার বাদী অভিযোগ করেছেন যে, আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত না করে তদন্তকারী কর্মকর্তা, হুমকির ভিডিও প্রমাণ গ্রহণ না করে, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত অফিসার আলিম।
বাদীপক্ষের দাবি, আদালতের নির্দেশ ছিল অস্থায়ী জামিনে মুক্তি পাওয়ার পর আসামি বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন কি না, সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা। কিন্তু দাখিলকৃত প্রতিবেদনে ওই মূল অভিযোগের পরিবর্তে, গ্রাম্য সালিশের নামে মিথ্যা উদ্ভট ও অপ্রাসঙ্গিক বানোয়াট কাহিনি সাজিয়ে তদন্তের মূল কেন্দ্রবিন্দুকে আড়াল করে মিথ্যা কাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তদন্ত অফিসার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত না করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বাদীপক্ষের দাবি অনুযায়ী ঘটনাসংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও অন্যান্য উপস্থাপিত তথ্য-প্রমাণ যথাযথভাবে বিবেচনা করা হয়নি।



এছাড়া, তদন্ত প্রতিবেদনে গ্রাম্য সাহেব সর্দারদের সালিশের যে উল্লেখ রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আদালতে একটি প্রত্যয়নপত্র দাখিল করা হয়েছে। প্রত্যয়নপত্রে দাবি করা হয়েছে যে, এ ধরনের কোনো সালিশ অনুষ্ঠিত হয়নি এবং তাদের নামে প্রতিবেদনে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়।
অন্যদিকে, তদন্ত প্রতিবেদনে সাক্ষী হিসেবে উল্লেখিত একজন প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা পৃথক হলফনামার মাধ্যমে দাবি করেছেন যে, তিনি উক্ত মামলায় কোনো সাক্ষ্য দেননি, তদন্তকারী কর্মকর্তা তার কাছ থেকে কোনো জবানবন্দি গ্রহণ করেননি এবং তার অনুমতি ছাড়াই তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষ আরও অভিযোগ করেছে যে, তাদের কাছে থাকা ভিডিও ফুটেজ, যেখানে আসামির আচরণ ও ঘটনার বিভিন্ন দিক ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা তদন্ত প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হয়নি, ঘটিনা স্থলে প্রত্যক্ষ সাক্ষী গ্যাস অফিসের কর্মকর্তার সাক্ষ্যও নেয়া হয়নি।
এমতাবস্থায় পুনঃতদন্তের নির্দেশ, সংযুক্ত ভিডিও ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ, সংযুক্ত প্রত্যয়নপত্র ও হলফনামা বিবেচনা এবং প্রয়োজনে তদন্ত প্রক্রিয়ায় অনিয়ম পরিলক্ষিত করে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি পর্যালোচনার আবেদন জানিয়েছেন বাদীনি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার ১নং ফাঁড়ির এসআই আব্দুল আলিম মোবাইল ফোনে জানান, আমি প্রতিবেদন জমা দিয়ে দিছি। যদি ভালো না লাগে আবেদন করে নতুন করে আবার তদন্ত করতে বলেন। এসময় তিনি আরো বলেন, আপনাদের যা মন চাই গিয়ে করেন।

