
ওমর ফারুক
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে কাইয়ুম সরকারকে আহ্বায়ক এবং জয়নাল আবেদীন সরকারকে সদস্য সচিব করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং বিএনপির বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ৩৬ জনের ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নায়েব আলী মেম্বার ও মোট ১৮ জন যুগ্ম আহ্বায়ক রয়েছে। এছাড়া সদস্য রয়েছে ১৫ জন এর মধ্যে মহিলা সদস্য ৫ জন।

