
ওমর ফারুক
আলেম, হেকিম ও গণমাধ্যমকর্মী ওমর ফারুক ফালু মিয়া দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
বহুমাত্রিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই ব্যক্তি একদিকে যেমন দ্বীনি শিক্ষার প্রচারে ভূমিকা রাখছেন, অন্যদিকে গণমাধ্যমের মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরছেন।
বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত রয়েছেন এবং নরসিংদী জেলা প্রেসক্লাবের সদস্য হিসেবে সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি মানবিক ও সামাজিক বিভিন্ন উদ্যোগেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।সম্প্রতি তিনি স্বহস্তে পবিত্র কুরআন মাজিদের একটি পূর্ণাঙ্গ অনুলিপি লেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া কামনা করেছেন।ওমর ফারক ফালু মিয়া বলেন, “আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নিজ হাতে পবিত্র কুরআনের সম্পূর্ণ অনুলিপি লেখার নিয়ত করেছি।
মহান আল্লাহ যেন আমাকে সুস্থতা, ধৈর্য ও তাওফিক দান করেন এবং কাজটি সফলভাবে সম্পন্ন করার সুযোগ দেন। এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
ধর্মীয় অনুরাগী ও সচেতন মহলের মতে, স্বহস্তে পবিত্র কুরআনের অনুলিপি লেখা অত্যন্ত ধৈর্য, নিষ্ঠা ও একাগ্রতার কাজ। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি ধর্মীয় অনুশীলনের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
ফালু মিয়ার এই মহৎ উদ্যোগ সফল হোক এমন প্রত্যাশা জানিয়েছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা।

