
ওমর ফারুক
নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তা পাওয়া উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় শীলমান্দী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সংরক্ষিত মহিলা আসন-০২-এর সংসদ সদস্য ও নরসিংদী-৩০২ সংসদীয় আসনের সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান এবং উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলাম খান, শেখেরচর বাজার বণিক সমিতি ও শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, ক্রীড়া সম্পাদক নূর মোহাম্মদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সরকারি সহায়তা পাওয়া উপকারভোগীরা তাদের নানা সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন বক্তারা। বিশেষ শিলমান্দী ইউনিয়নের নিজস্ব বভন না থাকায় নানামুখী সমস্যার কথা তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়নের বভন সমস্যা সমাধানের দাবি করেন বক্তারা।
পরে অতিথিরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
ইউনিয়নের প্রশাসক, উপজেলা জনস্বাস্থ্যের সহ. প্রকৌশলী বশির আহমেদ এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন সরকারের সঞ্চালোচনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

