ওমর ফারুক
বার্তা সম্পাদক

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভগীরথপুর মাজার বাসস্ট্যান্ড চেয়ারম্যান মার্কেট বণিক সমিতির সভাপতি ও  নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশাহ।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথবাক্য পাঠ করান। পরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও নীতিনির্ধারণী অভিজ্ঞতার কারণে তার নতুন দায়িত্বকে ঘিরে নরসিংদীসহ পলাশের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্ত্রী হিসেবে ড. আবদুল মঈন খানের নতুন দায়িত্ব গ্রহণের পর তার নির্বাচনী এলাকা পলাশে বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা, অভিনন্দন ও মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।

ফুলেল শুভেচ্ছা জানানোর সময় ফয়সাল বাদশাহ ড. আবদুল মঈন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের এই শুভেচ্ছা বিনিময়কে ড. আবদুল মঈন খানের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে চলমান শুভেচ্ছা ও অভিনন্দন কর্মসূচির অংশ হিসেবে দেখা হচ্ছে।