মোঃ শাহ আলম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম ভূইয়া রিপন।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) জানা যায় যে,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো. রফিকুল ইসলাম ভূইয়া রিপন কে সকলের সম্মতি ক্রমে এই পদে নির্বাচিত করা হয়েছে।

সভাপতি হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।