
মোঃ মোবারক হোসেন
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা-এর দিকনির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর ২০২৬ইং বিকেল সাড়ে ৪টার দিকে রামপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কায়সার আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের মাধ্যমে জানা যায়,মনোহরদী থানাধীন ড্রেনের ঘাট ব্রিজের ঢালে পাকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মীরদি গ্রামের বাসিন্দা সজিব (৩৫),পিতা-জগদীস চন্দ্র দেবনাথ-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি মটরসাইকেল জব্দ করা হয়।
তার সঙ্গে থাকা এহসান আজাদ,হৃদয় ও পলাশ নামের আরোও তিনজন মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ জানায়,এরমধ্যে এহসান আজাদ পাকুন্দিয়া থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, সজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এসময় তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে ও মাদক নির্মুলে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

