মোঃ শাহ আলম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সিলেটের BRAC Learning Centre-এ অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (UCB)-এর Agent Meet-2026।

গত ৩ সেপ্টেম্বর ২০২৬ দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে UCB-এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, অর্জন পর্যালোচনা এবং পারস্পরিক মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বল্প সময়ে অ্যাকাউন্ট ওপেনিংয়ে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে UCB-এর “Award of Excellence” পুরস্কার অর্জন করেছেন হরষপুর আউটলেট, মাধবপুর, হবিগঞ্জের আজিজুল ইসলাম।

স্বল্প সময়ে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দক্ষতা ও ধারাবাহিক সাফল্যের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

আজিজুল ইসলামের এ অর্জনে মাধবপুরের গর্ব ও সুনাম আরও উজ্জ্বল হয়েছে। তাঁর এ সাফল্য স্থানীয় পর্যায়ে UCB-এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।