
মোঃ শাহ আলম
হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট পুরাতন মহাসড়কের সাতছড়ি রোডে সিএনজি গাড়ি উল্টে দুলাল দেব (৫২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে মনতলা থেকে চুনারুঘাট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুলাল দেব নিহত হন। গাড়িতে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে চুনারুঘাট থানা পুলিশ।
নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে দুলাল দেব।মৃত্যু কালে তার আনুমানিক বয়স ছিল ৫২ বছর এবং শেষ বিদায় বেলা দুনিয়াতে একজন পুত্র, এক কন্যা সন্তান রেখে যায়।তিনি মনতলা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও চালকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্হানীয় প্রশাসন।

