মোঃ নিজামুল ইসলাম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স’-এ অবৈধভাবে মজুত করা ২০৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা গেছে, উক্ত সার ডিলার (আসাদুজ্জামা) দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করেন এবং তাঁর অনুপস্থিতিতে এই ডিলার পয়েন্ট পরিচালনা করেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি।অভিযানের সময় অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।জব্দকৃত সারের বিবরণ (মোট ২০৭ বস্তা)ডিএপি (DAP):৯৪ বস্তা।ইউরিয়া (Urea): ৫৫ বস্তা।এমওপি (MOP):৫৮ বস্তা

জব্দকৃত এই বিপুল পরিমাণ রাসায়নিক সার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।আগামীকাল স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সারগুলো বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার।

সার বিক্রির সমুদয় অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।