
মোঃ মোবারক হোসেন
‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মনোহরদী পিএফজি’র উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনোহরদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিএফজি পিস অ্যাম্বাসেডর এমদাদুল হক টিটো’র সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি সদস্য শফিকুল ইসলাম সোহেল, সঞ্জন কুমার রায়, মোঃ মোবারক হোসেন, মাসুদুর রহমান আলমসহ পিএফজি এবং ওয়াইপিএজি এর সদস্যবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। সমাজে সংঘাত ও বিভেদ পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অংশগ্রহণকারীরা শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সহনশীল বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরা হয়।

