
মোঃ নিজামুল ইসলাম
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাকেরহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন।
এ সময় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

