মোঃ তারেক মিয়া
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জে শাল্লায় আজ ১ই অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় কৃষকদের সরকারি কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদেশে কৃষক কার্ড শাল্লা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপসহকারী পুলিশ সুপার হুমায়ুন আহমেদ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় শাল্লা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল,বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র সরকার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোহবানী চৌধুরী , আব্দুল করিম মাস্টার, উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদ কর্মী এবং স্থানীয় কৃষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা, কৃষি উপকরণ ও বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। কৃষকের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। এ সময় কৃষকরা সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ডের কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।